• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

স্কুল-কলেজে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ

প্রভাত রিপোর্ট / ৩০৬ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে, তাদেরকেও একই আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) মাউশির উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি মোতাবেক যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, সেগুলোতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি থেকে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও