• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

প্রভাত রিপোর্ট / ২৩১ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: ‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে’, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্যদিয়ে সরকার গঠন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন‍্য রক্ত দিয়েছে। কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়।’ সোমবার (২৮ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের অফিসে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু প্রশ্ন করেন, জনগণ ভোট চাইছেন না তা কীভাবে বুঝলেন। বিগত আন্দোলনে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দলের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন।
আমির খসরু কিছুদিন আগে মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন, তার ব্যত্যয় হবে না।’ তিনি উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের বক্তব্যকে পুনরায় ঘোষণা দিয়েছেন— জুনের মধ্যে নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও