• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

পুকুর থেকে চাষকৃত নিষিদ্ধ ঘোষিত ২৫ মণ পিরানহা মাছ জব্দ

প্রভাত রিপোর্ট / ২৩২ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নজরুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের পুকুর থেকে চাষকৃত সরকারি নিষিদ্ধ ঘোষিত প্রায় ২৫ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই পুকুরের মালিক মোঃ আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, গত শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বাজার সংলগ্ন আইয়ুব আলীর অবৈধভাবে চাষকৃত পুকুর থেকে নিষিদ্ধ এসব পিরানহা মাছ জব্দ করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, আইয়ুব আলী দীর্ঘদিন থেকে গোপনে তার পুকুরে সরকার নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকারক এসব পিরানহা মাছ চাষ করে আসছেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের লোকজন শনিবার বেলা ১২ টার দিকে সেখানে গিয়ে ওই পুকুরে জাল ফেলে প্রায় ২৫ মণ মাছ উত্তোলনের পর সেগুলো জব্দ করেন। স্থানীয় বাজারে প্রতি কেজি পিরানহা মাছ ১শ’৪০ থেকে ১শ’৬০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। এ হিসেবে জব্দকৃত ২৫ মন মাছের দাম দাঁড়ায় এক লক্ষ ৫০ হাজার টাকা। গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান এ বিষয়ে জানান, পিরানহা মাছ রাক্ষুসে স্বভাবের হওয়ায় দেশীয় প্রজাতির অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এ জন্য এই মাছ পুকুরে চাষ করা অন্যান্য দেশি মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়াও নিষিদ্ধ ঘোষিত এসব মাছ খেয়ে মানুষ ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও