• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

লক্ষ্মীপুরে সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২১৪ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক কর্মশালা সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম হলুদ সাংবাদিকতার বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করেন এবং বলেন হলুদ সাংবাদিকতার ঐতিহাসিক তাৎপর্য আছে। ১৯ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড, নিউইয়র্ক জার্নাল তাদের নিজেদের পাঠক বাড়ানোর জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। হলুদ সাংবাদিকতার মূল বিষয়টি হচ্ছে, অতিরঞ্জিত ও উত্তেজনামূলক সংবাদ। সেন্সেশন ক্রিয়েট করার জন্য মিথ্যা ও উদ্ভট সংবাদ প্রকাশ করলো। এটাকেই বলা হয় হলুদ সাংবাদিকতা। সাংবাদিকদের দিক নির্দেশনায় তিনি আরো বলেন, সাংবাদিকদের যে আইন তা মেনে সাংবাদিকতা করতে হবে।
সোমবার (২৮ এপ্রিল) সালে জেলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের উপ সচিব আব্দুস সবুর, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা ( ক্রাইম এন্ড অবস) জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার। এছারা আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও