• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর চেয়ারম্যান

প্রভাত রিপোর্ট / ২১৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আমাদের প্রত্যক্ষ করের পরিমাণ অনেক কম। যেটা সভ্য দেশের লক্ষ্য নয়। আমাদের সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘সামষ্টিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি এবং রাজস্ব ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ। ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন— ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নির্বাহী পরিচালক নুরুল কবীর প্রমুখ।
এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থনীতির খারাপ সময়ের মধ্যেও রাজস্ব আদায় বাড়ছে। এত খারাপের মধ্যে রাজস্ব গ্রোথ ভালো আছে। এপ্রিলে আরও ভালোর দিকে যাবে। অটোমেশন প্রসঙ্গে তিনি বলেন, বন্ডের ক্ষেত্রে পুরোপুরি অটোমেশন করতে পেরেছি৷ সেন্ট্রাল বন্ডেড হাউজে নানান সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সিঙ্গেল উইন্ডোতে অটোমেশন করছি। এগুলো হলে ব্যবসায়ীরা উপকৃত হবে।
ব্যবসায়ীরা আমাদের প্রতিনিয়ত কর কমানোর পরামর্শ দেন। কিন্তু আমাদের কর আদায় বাড়াতে হবে বলে জানান তিনি। আগামী বাজেট প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে একটা সিগন্যাল পাবেন। আমরা একটু সহনীয় করার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেবো। চেয়ারম্যান বলেন, দেশকে বিনিয়োগবান্ধব করতে করের হার অনেক কমিয়েছি। সবার কাছ থেকে যেহেতু কর আদায় করতে পারি না, আবার কর ফাঁকিও যেহেতু হয়, তাই যখনই কোনও পদক্ষেপ নিতে চাই, কমপ্লায়েন্ট করদাতারা তখন অভিযোগ করেন। তিনি বলেন, যারা কর দেয় না তাদের আমরা নোটিশ করছি। কর আদায়ে ডিজিটাইলেজশন করছি। আগামী বছর থেকে করপোরেট কর অনলাইনে আদায় করবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও