• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে মিথিলা

প্রভাত রিপোর্ট / ২৬১ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

প্রভাত বিনোদন : দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। গেল ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। এই ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে। এদিকে মিথিলার ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কমতি নেই। বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি। সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন, এমনই গুঞ্জন। অবশ্য, ঢাকায় মিথিলার ব্যস্ততা কমও নয়। সদ্যই একটি রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। এ ছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতেও ব্যস্ত তিনি।
অভিনয় ছাড়াও মডেলিং-এও ব্যস্ততা মিথিলার। এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে। সম্প্রতি একটি ফটোসেশনে তাকে দেখা মিলল ‘দ্রৌপদীর শাড়ি’র থিমে। বলে রাখা ভালো, মহাভারতের কাহিনির প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন ‘দ্রৌপদীর শাড়ি’। রাজসভায় সকলের সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি।
মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলা বাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটা ট্র্যাডিশনাল ভাইব।
সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল। কমলা রঙের সুতি শাড়ি, লাইট মেকআপ, হাতে বালা-পলায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়েই উঠলেন মিথিলা। এছাড়াও খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড়- মুগ্ধতা তোলেন তিনি। বলতেই হয়, তার চিরচেনা আনমোনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধড়ফড়ানি হওয়ারও উপক্রম।
মিথিলার এই ছবি প্রকাশ করার সময় এক নেটিজেন বুদ্ধদেবের ‘দ্রৌপদীর শাড়ি’ কবিতার পঙ্কতিও তুলে দেন খানিকটা। যেমন- ‘রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা, হঠাৎ খুলে দিলো স্মৃতির অন্তহীন ফিতে; এমনি এক মেঘলা দিন, সীমান্তের শাসনহীন। তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও