• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

এবার কান উৎসবে ডেবিউ করতে চলেছেন আলিয়া ভাট

প্রভাত রিপোর্ট / ১৮৪ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত বিনোদন : অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ডেবিউ করতে চলেছেন নায়িকা। ভারতীয় গণমাধ্যমের খবর, এই ফেস্টিভ্যালে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে রেড কার্পেটে তার সঙ্গে যোগ দেবেন আলিয়া। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন আলিয়া ভাট। সেখানে তিনি বলেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি। শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও