• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

প্রভাত রিপোর্ট / ১১৬ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রবিবার (৪ মে) প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০ ফুট স্থানজুড়ে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে এ ভাঙন ধ্বংস দেখা দেয়।
এলাকাবাসীরা বলেন, ‘আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ। বৃহস্পতিবার দিবাগত শেষরাতে ভাটার টানে এই বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙন এলাকা ভোষকা মাটি আর চোরাবালি ঝুঁকিপূর্ণ থাকায় এই বেড়িবাঁধ বারবারই ভেঙে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। ইতিপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন মানুষ, নিঃস্ব হয়েছে পরিবার।
এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতিমধ্যে কাজ শুরু করেছে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙনের এ খবর অবগত হয়ে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া।
তিনি বলেন, ‘ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট, শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালুভর্তি করে ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। খুবই তাড়াতাড়ি এই বেড়িবাঁধ আমরা মেরামত করতে সক্ষম হবো। তবে ভেঙে যাওয়ার আর কোনও আশঙ্কা নেই।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও