• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

নির্বাচন কবে,বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

প্রভাত রিপোর্ট / ১৭৪ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: বাংলাদেশে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তা জানতে চেয়েছে রাশিয়া। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমনটাই জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রবিবার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের (রাশিয়ার) বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা (রাশিয়ার) বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হচ্ছে, সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন।
আলোচনায় রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে জানিয়ে আমীর খসরু বলেন, রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে। রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের দিকটি উল্লেখ করে তিনি বলেন, কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ। বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তাও আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও