• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন অল দ্য প্রেসিডেন্টস মেন : পুতিন ঘিরে থাকে যে ‘ছায়াবাহিনী’ বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভমিছিলে পুলিশের লাঠিপেটা, কয়েকজন আহত

মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ২৩৪ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। রবিবার (৪ মে) বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয় বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই মৃতপ্রায় বিষয়টি বিশ্বের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেছে।
ড. খলিলুর রহমান বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ্যানেল। করিডোরের ব্যাখ্যা/সংজ্ঞা আলাদা। মানবিক করিডোরের নামে মিয়ানমারের আমেরিকার হয়ে বাংলাদেশ কোনো প্রক্সিযুদ্ধ এটা একেবারেই অপতথ্য, গুজব বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি আরও বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি, তাদের ফিরে যাওয়ার একটি পথ খুঁজে পাবো। এটা সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করবো।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ মিয়ানমারের স্বার্বভৌমত্ব শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা নেই বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও