• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

রাজবাড়ীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ১১৪ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিংয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। রবিবার (৪ মে) বেলা ১১টায় রাজবাড়ী সদর হাসপাতালের ভেতরে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা সদর হাসপাতালের ভেতর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি পাবলিক হেলথ মোড় হয়ে বড়পুল ঘুরে আনসার ক্যাম্প হয়ে হাসপাতালে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় শিক্ষার্থীরা ‘বৈষম্যের ঠাই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’, ‘ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই ‘, ‘আমার সোনার বাংলায়, নার্স কেন রাস্তায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ডিপ্লোমার জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশে, রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, ২য় বর্ষের শিক্ষার্থী রাতুল শেখ ও ১ম বর্ষের শিক্ষার্থী বিজয় বিশ্বাস, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সজিব মিয়া, অন্তু রায়, ২য় বর্ষের শিক্ষার্থী মামুন আলী ও ১ম বর্ষের শিক্ষার্থী রাহাতসহ অনেকেই বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা এইচএসসি পরীক্ষায় পাস করে আসার পর ভর্তি পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ি। ডিপ্লোমা শেষ করে এরপর আরও ছয় মাস আমাদের ইন্টার্নি করতে হয়। তারপর আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা এইচএসসি সমমানের।আমরা এই বৈষম্য চাই না। আমরা ডিগ্রি সমমান পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। আমরা গত দুই বছর ধরে যৌক্তিক এই আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকার ও বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কর্মসূচিতে রাজবাড়ীর রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউট, ও রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও