• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

সালমান দিনে একরকম, রাতে অন্যরকম : মিকা সিং

প্রভাত রিপোর্ট / ১৩৪ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডের দুই রথী সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের নানা গল্প শেয়ার করেছেন ভারতীয় র‍্যাপার মিকা সিং। সম্প্রতি এক পডকাস্টে তিনি সালমান খান সম্পর্কে বেশ কিছু গোপন কথা প্রকাশ করেন। তার মতে, সালমানের নানা রূপ রয়েছে, যা অনেকের অজানা। সালমান প্রসঙ্গে এক বিস্ফোরক কথা ফাঁস করেন মিকা। বলেন, ‘সালমান ভাই যদি দু পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে সালমান আর নিজের মধ্যে থাকে না। সালমানের কাছে তখন সবাই তার প্রিয় বন্ধু। অন্য একটা জগতে চলে যান তিনি। জোরে জোরে হাসেন। খুব মজা করেন। একবার তো সালমান দু পেগ ড্রিঙ্ক করে নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না। তবে হ্যাঁ, নেশা করলেও সালমান কখনও বেহুঁশ হন না। তিনি একেবারেই ভোলেন না তিনি একজন অভিনেতা, দেশের নামকরা একজন মানুষ। তাই তার ব্যবহার খুবই মাপা থাকে। মিকা সিং দাবি করেন, সালমান দিনে একরকম ও রাতে অন্যরকম। তার মুড বোঝা খুবই কঠিন। মুড যদি ভালো থাকে, তাহলে সে রাজা। আর মুড খারাপ থাকলে, সালমানের থেকে বড় গুণ্ডা আর কেউ নেই। মিকা আরও বলেন, ‘সালমান দিনের বেলা কিছুটা খিটখিটে থাকেন। তার সঙ্গে কথা বলার সেরা সময় হলো সন্ধ্যা ছয়টা থেকে রাতের মধ্যে। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত সালমান ভাইয়ের থেকে দূরে থাকাই ভালো।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও