• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

গোয়ালঘরে আগুন, গরু-ছাগলসহ পুড়ে গেল অর্ধশত হাঁস-মুরগি

প্রভাত রিপোর্ট / ২৩৮ বার
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা,বাউফল : পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি গরু, দুটি খাসি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। রবিবার (৪ মে) রাত ১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গৃহকর্তা নিজাম উদ্দিন (৫০) আহত হয়েছেন। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার শরীরের বিভিন্ন অংশে আগুনে ঝলসে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী নিজাম উদ্দিন (৫০) বলেন, গভীর রাতে গোয়ালঘরে থাকা গবাদিপশুর ডাক শুনে ঘর থেকে বের হয়ে দেখি গোয়ালঘর দাউ দাউ করে জ্বলছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মারা গেছে দুটি গরু, দুটি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি। আগুন থেকে গবাদিপশুগুলোকে রক্ষা করতে গিয়ে নিজাম উদ্দিন নিজেও দগ্ধ হন। তার মুখমণ্ডল, পা এবং শরীরের বিভিন্নস্থানে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, এর আগেও তাদের বাড়িতে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তারা ধারণা করছেন, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। এই ঘটনায় তাদের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও