• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জেলগেট থেকে জামিনে মুক্ত আ’লীগ নেতা পুনরায় গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর মো. সাঈদ হোসেন জসিম নামের এক আওয়ামী লীগ নেতাকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। এরপর একটি পুলিশি পিকআপ ভ্যানে করে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তার হওয়া জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার এবং পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, সাঈদ হোসেনকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘তিনটি মামলায় কারাভোগের পর আমি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বা অভিযোগ নেই। এ সময় তিনি পুলিশের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চান। এর আগে গত ৩ এপ্রিল রাতে পুরাতন বাজার এলাকার একটি বাসা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিলেন।
জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় আরেকটি মামলাতেও তার নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও