• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ২২১ বার
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরে নাজিরপুর উপজেলা সদরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের পরিচালনা কমিটি,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসি। সোমবার (০৫ মে) বেলা ১০.৩০মিনিটে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কলেজ গেটের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও আলোচনা সভায় শহীদ জিয়া কলেজ এডহক কমিটির সভাপতি ,বিএনপি নেতা জনাব রেজাউল করিম লিটন এর সভাপতিত্বে ও কলেজের সহকারি অধ্যাপক আল মানমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান বালি, সহকারি অধ্যাপক আবু সুফিয়ান , সহ আরো অনেকে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালি বলেন, কলেজ জাতীয়করণ হওয়ার জন্য বিগত সরকারের সময় অনেক বার শিক্ষা মন্ত্রণালয় কে অনুরোধ করেছি,এবং এখন ও যা কিছু করা প্রয়োজন তার সবগুলো রয়েছে আমাদের কলেজে । কিন্তু কেবল শহীদ জিয়া নামের কারণে বৈষম্যের শিকার হয়েছি এ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা রেজাউল করিম লিটন বলেন, এই কলেজটি নাজিরপুর উপজেলার সবচেয়ে পুরনো । শুধু শহীদ জিয়ার নামের কারণে এই কলেজটি বিগত সরকারের সময় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। কলেজটির পাশেই নতুন একটি কলেজ প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে জাতীয়করণ করা হয়। কারন ঐ কলেজের নাম ছিল বঙ্গোমাতা মহিলা কলেজ,অবিলম্বে এই বৈষম্য দূর করে নাজিরপুর শহীদ জিয়া কলেজটি জাতীয়করণ করার আহ্বান জানান ।
এ সমায় মানববন্ধনে অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসিরাও আলোচনায় নাজিরপুর শহীদ জিয়া কলেজটি অবিলম্বে জাতীয়করণের জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও