• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ

প্রভাত রিপোর্ট / ২১৮ বার
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।
ফয়জুল করীমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদন খারিজ করেছেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, ন্যায় বিচার পেতে এ বিষয়ে শিগগিরই উচ্চ আদালতের দারস্ত হবো।
২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার জন্য ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ২৪ এপ্রিল এই আবেদনের শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করেন বিচারক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও