• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১৫৮ বার
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান। উপদেষ্টা বলেন, তারা (ইতালি) বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী। তারা আমাদের দেশ থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে লোক নিতে আগ্রহী। অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে। আমরা তাদের বলেছি-এতদিন যারা এই লাইনে গেছে, তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে ইতালি সরকার। আলোচনায় এই বিষয়ে একমত হয়েছে দুই দেশ। দুই দেশের মধ্যে কীভাবে আরও সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও