• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

বাদ পড়ল ৩, আইপিএল প্লে-অফে যেতে কার কী সমীকরণ?

প্রভাত রিপোর্ট / ১২২ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচই জিততে হতো সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু বেরসিক বৃষ্টি সুযোগই দিল না গেল আসরের রানারআপ দলটিকে। দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১৩৩ রানে আটকে রেখেও ম্যাচ শেষ করা হলো না হায়দরাবাদের। আর সেটাই নিশ্চিত করলো তাদের বাদ পড়া। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে এবারের আইপিএল থেকে বিদায় নিল সানরাইয়ার্স হায়দরাবাদ। বাকি থাকা সাত দলের সামনে এখন পর্যন্ত সুযোগ আছে আসরে টিকে থাকার। এদের মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স বলতে গেলে নিজেদের প্লে-অফ নিশ্চিত করেই ফেলেছে।
সবচেয়ে ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দলটা বলতে গেলে প্লে-অফ নিশ্চিত করেই ফেলেছে। বাকি থাকা ম্যাচগুলো থেকে ১ জয় পেলেই তারা শীর্ষ চার নিশ্চিত করবে। ২ জয় পেলে নিশ্চিত করবে সেরা দুইয়ে থাকা। শুরুটা বাজে হলেও টানা ৬ ম্যাচ জিতে দারুণ অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি থাকা ৩ ম্যাচ টানা জিতলে সেরা দুইয়ে চলে আসতে পারে ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে অন্তত ২ ম্যাচ জিততেই হবে প্লে-অফ নিশ্চিত করতে। মুম্বাই অবশ্য প্রতিপক্ষ হিসেবে কিছুটা কঠিন দলই পাচ্ছে। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস তাদের প্রতিপক্ষ।
আসরের শুরু থেকেই ছন্দে থাকা দল গুজরাট টাইটান্সের জন্যেও প্লে-অফ খুব একটা কঠিন না। বাকি থাকা ৪ ম্যাচের মধ্যে জিততে হবে ২ম্যাচ। ৩ ম্যাচ জিতলে সুযোগ থাকবে সেরা দুইয়ে যাওয়ার। ভাল সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসেরও। তবে মুম্বাইকে হারাতে পারলে এবং ভাল নেট রানরেট দরকার হবে সেরা দুই নিশ্চিত করতে। দিল্লি ক্যাপিটালসের কপাল কিছুটা পুড়েছে বৃষ্টিতে। ২ ম্যাচ জিতলেও খুব একটা নিশ্চিত হতে পারবে না অক্ষর প্যাটেলের দলের। বাকি থাকা ৩ ম্যাচেও যদি জিতে যায় দল সেক্ষেত্রে অন্তত ৩ বা ৪-এ থাকতে পারবে তারা। বাকি থাকা দুই দল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ নিজেদের হাতে নেই। তাদের জিততে হবে সব ম্যাচই। শুধু সেখানেই থামা যাবে না তাদের। নেট রান রেট সামাল দিতে দরকার বড় ব্যবধানের জয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও