• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

শাহজাদপুরে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

প্রভাত রিপোর্ট / ২৫১ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মো. ইউনুছ আলী, শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিদেশী মদ, বেয়ার ও ফেন্সিডিল জব্দ করেছে শাহজাদপুর থানা পুলিশের একটি দল। সাথে গ্রেফতার করা হয়েছে চালক ও সহকারীকে। সোমবার (৫ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন ও একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম। এসময় ট্রাকে থাকা চার বোতল বিদেশী মদ, চারটা বেয়ার ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুড়িমারী সীমান্ত থেকে ট্রাকটি পাথর নিয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে মাদকসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও