• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

এশিয়ান দাবায় সিঙ্গাপুর গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

প্রভাত রিপোর্ট / ২৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে শুরু হয়েছে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ। গতকাল অনুষ্ঠিত প্রথম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন। এই প্রতিযোগিতায় খেলা বাংলাদেশের অন্য তিন দাবাড়ু– অবশ্য প্রথম রাউন্ডে শুভ সূচনা করতে পারেননি। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় গতকাল সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওকে হারান। নীড়ের রেটিং ২৪০৩। সেখানে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬০১। আজ দ্বিতীয় রাউন্ডে নীড়ের প্রতিপক্ষ কাজাখস্তানের দাবাড়ু– আনসাত।
সুইস লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট নয় রাউন্ডে অনুষ্ঠিত হবে। নয় রাউন্ড শেষে উন্মুক্ত বিভাগে শীর্ষ ১২ জন দাবাড়ু– বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পাবে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২০০৭ সালে এশিয়ান ইনডিভিজুয়্যালে স্থান অর্জন করে বিশ্বকাপ দাবায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ওপেন বিভাগে নীড়ের পাশাপাশি অংশগ্রহণ করছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। গতকাল প্রথম রাউন্ডে তাহসিন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার কলমাকভের সঙ্গে হারেন। সাকলাইন মোস্তফা সাজিদ চাইনিজ আন্তর্জাতিক মাস্টার চেনের বিপক্ষে পরাজিত হন।
নারী বিভাগে খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। তিনিও প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করেছেন। বিশ্বকাপ দাবায় খেলার মঞ্চ হলেও বাংলাদেশি দাবাড়ুদের জন্য গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার নর্ম হওয়ার উপলক্ষ্য এই টুর্নামেন্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও