• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

ডিসি, এসপি সেজে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট: তিনি কখনো জেলা প্রশাসক (ডিসি), আবার কখনো পুলিশ সুপার (এসপি) সাজতেন। এভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছেন—এমন অভিযোগে সাইদুর রহমান বিপ্লব (৩৩) নামের এক প্রতারক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।। বৃহস্পতিবার( ৮ মে)দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। পুলিশ জানিয়েছে, সাইদুর রহমান বিপ্লব কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের ময়েদ আলীর ছেলে। গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বরিশালের মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জ পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে
কালীগঞ্জ থানার সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর সহযোগীদের নিয়ে তিনি কখনো জেলা প্রশাসক বা পুলিশ সুপার সাজতেন। মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন,সাইদুর রহমান বিপ্লব বিভিন্ন সময় সরকারী কর্মকর্তা এমনকি ২০১৪ সালে ডিসি পরিচয়ে প্রতারনা করতে গিয়ে ধরা পরে পরে এমন ২ টি মামলায় ১ বছর বিনাশ্রম সাজা হয়।এবং তার নামে ঢাকা,শরিয়তপুর, রাজশাহী,গাইবান্ধা, গাজিপুর,শেরপুর,ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ৮টি প্রতারনা মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও