• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের

ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানালো ইরান

প্রভাত রিপোর্ট / ৯৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৮ মে) দিল্লি পৌঁছে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আরাকি বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান যথাযথ পদক্ষেপ নেবে বলে আমরা আশা রাখি। পূর্বপরিকল্পিত একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন তিনি। দিল্লি আসার আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন আরাকি। সেখানেও প্রায় একই কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।
ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এইসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে। এদিকে, পাকিস্তানের দাবি, তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে। এই অস্থিরতার মধ্যেই ভারত গেলেন ইরানের সর্বোচ্চ কূটনীতিক। আরাকি বলেছেন, আমাদের এই অঞ্চলে শান্তি খুবই প্রয়োজন। বিশেষত আঞ্চলিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চাইলে শান্তি ও স্থিতিশীলতার কোনও বিকল্প নেই। ভারত ও পাকিস্তান সেটা অর্জনের লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও