• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

এবার প্রযোজনায় বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রভাত রিপোর্ট / ১০৮ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত বিনোদন: প্রযোজনায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘শুভম’ ছবির হাত ধরে অভিষেক হতে যাচ্ছে তার। সামনেই মুক্তি পেতে যাচ্ছে সামান্থার এই সিনেমাটি। বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত সামান্থা। সেই ছবির প্রচারেই সামান্থা জানালেন, তারকা হওয়ার কারণে তাকে বিভিন্ন কঠিন সময়েও হাসিমুখে চলতে হয়। এমনকি বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি হাসতে হয়েছিলে সামান্থাকে।
এক বক্তব্যে সামান্থা বলেন, ‘কেউ ছবি তুলতে এলে আমি কখনোই তাকে ফিরিয়ে দেই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। সামান্থা বলেন, ‘আমার মনে আছে, ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই, মা জানান যে আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম, আমি আমার বাবার সঙ্গে বেশ কিছুদিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম। সামান্থা বলেন, ‘আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। যদিও বিষয়টা আমায় খুবই আঘাত করে।’ কেন ছবি তুলতে বাধা দিলেন না, জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলেও ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না… কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও