• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

খাঁ খাঁ রোদে পুড়ছে গাইবান্ধা

প্রভাত রিপোর্ট / ১৭৭ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

মো. নজরুল ইসলাম ,গাইবান্ধা: শেষ বৈশাখে প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। গাইবান্ধায় গতকাল রবিবার সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য। খাঁ খাঁ রোদে পুড়ছে গাইবান্ধা জেলা শহরবাসী। এতে করে প্রচন্ড দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। গাইবান্ধা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩২শতাংশ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। জেলা শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় লোক সমাগম কম। জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। কর্মজীবী মানুষেরা অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছেন। এ সময় সকলকে ঘনঘন পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ার নিষেধ করাহয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। অন্যদিকে গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও