• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

পলাশবাড়ী উপজেলা আ. লীগের কার্যালয়ে ভাঙচুরসহ বিক্ষুব্ধ ছাত্র-জনতার আগুন

প্রভাত রিপোর্ট / ১৪৬ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরসহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (১০ মে) সন্ধ্যার দিকে উপজেলায় আ’লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এসময় শহরের উপজেলা গেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের গেট-দরজা, জানালার গ্রিল, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে তাতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে পলাশবাড়ীতে বিকেলে ব্লকেড এবং অবস্থান কর্মসূচির ডাক দেয় সর্বস্তরের ছাত্র-জনতা। কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে কার্যালয়ের সামনে আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের চৌমাথা মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি পালন করে। এতে জেলার জামায়াত, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও