• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

পিলখানায় বিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিপাহী গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক সিপাহীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১১ মে) রাতে লোহাগাড়া থানাধীন ফোর সিজন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম রেজাউল করিম (৪৯)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ডেংগাপাড়ার আবুল বাসারের ছেলে।
র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চাঞ্চল্যকর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহী মো. রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতরে বিদ্রোহী বিডিআর সদস্যরা সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এ সময় তারা অনেক অফিসার এবং তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে সরকারি স্থাপনা ও সম্পদ ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল।
বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় ৮৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ০৯(০৪)২০০৯। এ মামলার রায়ে সিপাহী মো. রেজাউল করিমকেও মৃত্যুদণ্ড সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও