• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

বরিশালে অপরিবর্তিত মাছ ও মাংসের দাম

প্রভাত রিপোর্ট / ২২৫ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বরিশাল: সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে কমেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ৫-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। সোমবার (১২ মে) সকালে বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি ২৫-৩০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এছাড়া অন্যান্য সবজি ও কাঁচা মরিচ গত সপ্তাহে কেজি ৩০-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, বরবটি ৩০-৩৫ টাকা থেকে কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। করলা ৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকায়, টমেটো ৩০ টাকা থেকে কমে ২০-২২ টাকা, পটল ৩৫-৩৮ টাকা থেকে কমে ২৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ১০-১৫ টাকা, লাউ আকারভেদে ১০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। সোনালি মুরগি ৩২০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও