• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

দুর্নীতির মামলায় ডা. জুবাইদা রহমানকে আপিলের অনুমতি

প্রভাত রিপোর্ট / ২৬৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন করার অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। জুবাইদা রহমানের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো.খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মঙ্গলবার (১৩ মে) আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ্। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। দুর্নীতির মামলায় ডা. জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল করার অনুমতি দিয়েছেন বলে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন। তিনি বলেন, ৩ বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। এই আদেশের মাধ্যমে এখন জুবাইদা রহমান দণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়ে গেছে। এখন নিয়ম অনুযায়ী, আপিল আবেদনটি কার্যতালিকায় (কজলিস্টে) আসলে বিষয়টি শুনানি হবে। এ ছাড়াও এই মামলা স্থগিত চাওয়া ও জামিন আবেদনও শুনানি হতে পারে বলেও জানান তিনি।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও