• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

রাণীনগরে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ২২৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মো.চন্দন,আত্রাই-রাণীনগর : নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা, উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে ১৩৩৮ মেট্টিকটন ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৩২৮ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সদর ইউপি বিএনপির সভাপতি আয়েন-উল-হক, উপজেলা চালকল মিল মালিক গ্রুপের সভাপতি মকলেছুর রহমান বাবু, সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্যে পান সেই লক্ষ্যে এবার সরকার ধানের দাম বৃদ্ধি করেছে। ফলে কৃষকরা খোলা বাজারের চেয়ে বেশি দামে সরকারের ঘরে ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন। তাই শর্তগুলো মেনে কৃষকরা সরকারের ঘরে ধান দিলে অবশ্যই তারা লাভবান হবেন।
এছাড়া খোলা বাজারেও যেন কৃষকরা ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা থেকে শুরু করে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আগামীতেও এই ধরণের অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও