মো : ইউনুছ আলী, শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শামিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (মঙ্গলবার) বিএনপির দলীয় কার্যালয় দুপুর ২ ঘটিকায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো : ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো : আরিফুজ্জামান আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় আরো উপস্থিত ছিলেন
পৌর বিএনপির সাবেক সভাপতি মো : এমদাদুল হক নওশাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ -সভাপতি রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ উপজেলাও পৌর বিএনপি এবং অংগ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বক্তরা মরহুম শামিমের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, মরহুম শামিম ছিলেন বিএনপির একজন নিবেদিত ও কর্মীবান্ধব নেতা। তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যে অবদান রয়েছে তা কোনদিন ভুলার নয়। পরে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।