• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সিরাজগ‌ঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৮১ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মো. রুবেল সরকার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৩,৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৩ মে) সকা‌লে তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।
গতকাল সোমবার সকা‌লে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৯২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫১৩০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ২ আসামি হ‌লেন, দিনাজপুর জেলার সাত খামার গ্রা‌মে‌রে মৃত খতিব উদ্দিন ছে‌লে মোঃ আজগর আলী (৫৮) ও মোঃ আজগর আলীর মে‌য়ে মোছাঃ রাবেয়া বেগম (৪৫)।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও