• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

দুটি টি-টোয়েন্টি ম্যাচ আরব আমিরাতের গেলো বাংলাদেশ দল

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: চলতি মাসে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আসন্ন এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল। আজ বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল দশটার বিমান ধরেছেন ক্রিকেটাররা। এরপর দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাতটায় দেশ ছেড়েছেন। প্রথম বহরে গেছেন ১০ ক্রিকেটার। আর দ্বিতীয় দফায় গেছেন অধিনায়ক লিটন দাসসহ ৬ ক্রিকেটার।
আরব আমিরাত সফরে গেলেও আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ সব ম্যাচ খেলবেন কি না তা নিয়ে অনেকটাই ধোয়াশা তৈরি হয়েছে। তবে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, মুস্তাফিজ এখনো পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন করেননি বোর্ডে।
সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত নয়টায় হবে ম্যাচ দুটি। এদিকে আইপিএলে মুস্তাফিজের দিল্লির ম্যাচ আছে আগামী ১৮ মে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও