• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ১০৬ বার
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ।
আজ বুধবার সকাল নয়টার দিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা এই কর্মসূচি শুরু করেন। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, গুলিস্তান এলাকায় অবস্থিত নগর ভবনের সামনের সড়কে সকাল সাড়ে আটটা থেকেই লোকজন আসতে শুরু করে। পরে তারা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এই দাবিতে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন।
বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তাঁরা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বিক্ষোভ করছেন।
বিক্ষোভে অংশ নেয়া রাজধানীর গোপীবাগ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাঁরা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন। সেই ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানা টালবাহানা করে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ জানাতে তিনি এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকা পুরান ঢাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন।
বিক্ষোভে অংশ নেয়া একাধিক ব্যক্তির ভাষ্য, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যাঁরা আজকের এই কর্মসূচিতে এসেছেন, তাঁদের বেশির ভাগই পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিক্ষোভে অংশ নেয়া হুমায়ুন কবির নামের এক ব্যক্তি বলেন, তিনি সূত্রাপুর এলাকার বাসিন্দা। যে ভোটাররা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন, তাঁরাই আজকের বিক্ষোভ কর্মসূচিতে এসেছেন বলে দাবি করেন তিনি। আজ দুপুর দুইটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন একাধিক বিক্ষোভকারী। তাঁরা বলছেন, আজকের কর্মসূচি শেষ হওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও