• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

এবার হিলি’র ধান ক্ষেতে পাওয়া গেলো ড্রোন : চলছে তদন্ত

প্রভাত রিপোর্ট / ১৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ধানক্ষেত থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সেখানে ধান কাটার সময় পড়ে থাকা একটি ড্রোন বাড়িতে নিয়ে যান এক কৃষিশ্রমিক। পরে রাতে বিজিবি ও পুলিশ ওই কৃষিশ্রমিকের কাছ থেকে ড্রোনটি থানায় নিয়ে আসে।
এ সম্পর্কে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ঘাসুড়িয়া গ্রামের একটি ধানক্ষেতে ড্রোনটি পড়ে ছিল। স্থানীয় এক কৃষিশ্রমিক সেটি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তাঁর কাছ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে। এতে পাঁচটি ক্যামেরা আছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারত থেকে এসেছে। এটি কোথা থেকে এসেছে বা এটি কারা উড়িয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ঘাসুড়িয়া গ্রামে সীমান্ত পিলার ২৮৭/২১ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেরাজুল ইসলামের জমিতে একদল কৃষিশ্রমিক বোরো ধান কাটছিলেন। এ সময় প্রফুল্ল টপ্প (৪২) নামের এক কৃষিশ্রমিক ধানক্ষেতে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। পরে সেটি নিয়ে সেখানকার কৃষিশ্রমিকদের মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হয়। ধান কাটার কাজ শেষ করে ড্রোনটি বাড়িতে নিয়ে যান প্রফুল্ল টপ্প।
মোবারক হোসেন আরও বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন মুঠোফোনে হাকিমপুর থানা ও বিজিবি ক্যাম্পে খবর দেন। গতকাল রাত ১০টার দিকে থানা–পুলিশ স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যদের সঙ্গে নিয়ে ঘাসুড়িয়া গ্রামে যায়। প্রফুল্ল টপ্পর বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও