• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

নগরভবনের সামনে অবস্থান ইশরাক সমর্থকদের, বন্ধ সড়ক

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এতে করে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেছেন, ইশরাকের শপথ নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও