• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক বিভাগ। গতকাল বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর টোলপ্লাজা থেকে সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দে‘র নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এদিন টোলপ্লাজার দক্ষিণপাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা অবৈধভাবে করা পাকা, আধাপাকা ও টং ঘর উচ্ছেদ করা হয়। প্রায় দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযান বৃহস্পতিবারও হয়েেছে। বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হয়েছে বলে জানান সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকান ঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গা প্রভাবশালীরা দখল করে পাকা-আধাপাকা স্থাপনা নির্মাণ করেছে। আবার অনেকে টং ঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনাই উদ্ধার করব। আমরা দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি।
অভিযানের নেতৃত্বে থাকা সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে এজন্য মনিটরিং করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও