• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের দিনব্যাপী কর্মশালা

প্রভাত রিপোর্ট / ১৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে বুধবার দিনব্যাপী রিসোর্স মবিলাইজেশান কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের জাতীয় সদর দফতরের তহবিল সংগ্রহ বিভাগের সহযোগিতায় গাইবান্ধার এসকেএস ইন মিলনায়তনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিটের সেক্রেটারী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। ‘ইউনিট লেভেল রিসোর্স মবিলাইজেশান স্ট্যাটেজি’ বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ডঃ শাহানা জাফর।
কর্মশালায় রেডক্রিসেন্ট জেলা কমিটির সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহ-সভাপতি ডাঃ ফেরদৌস হোসেন মনজু, মাহামুদুন্নবী টিটুল, শহিদুজ্জামান শহীদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, রেড ক্রিসেন্ট সদস্য মোঃ শাহেদ হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাকসুদার রহমান শাহান, পরিচালক মোঃ সামিউল হুদা সুমেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও