• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

প্রভাত রিপোর্ট / ১৪৫ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিএইচআইএস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ মে) সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত দুই ঘণ্টা টঙ্গী হোসেন মার্কেট এলাকায় শতাধিক শ্রমিক আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভ করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে সকাল সোয়া ৯টা থেকে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস লিমিটেড কারখানার ১৩০০ শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট সংলগ্ন উভয় পাশে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছে। বিএইচআইএস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ চেষ্টা করে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও