• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

লক্ষ্মীপুরে পাঁচ দফা দাবিতে মাউশির শিক্ষকদের মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ২৩১ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

মো.কামাল উদ্দিন,লক্ষ্মীপুর: মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প বাস্তবায়ন, বকেয়া বেতন-বোনাস ও বেতন বৃদ্ধি করাসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। শনিবার (১৭ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মো. হোসাইন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা আবদুর রাজ্জাক, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহিম আসাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ পর্যায় পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা অচিরেই ৮ম পর্যায় প্রকল্প বাস্তবায়ন চাই। জেলা ৭৭৪টি কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষক শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল আযহা’র পূর্বে প্রদান করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও