• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ গ্রেফতার-২ সম্মিলিত সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হারলেও চোখে চোখ রেখে লড়াই করলো বাংলাদেশ ইংরেজি বিভাগ, বাইউস্টের উদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত পাথরঘাটায় দুটি জবাই করা হরিণ ও ফাঁদসহ হাতেনাতে আটক- ১ দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া বেড়ে কয়েক গুণ ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র রিয়াদ ও কুয়েত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়: নেতানিয়াহু

শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় তিন আসামিকে খালাস, রায়ে সন্তুষ্ট নয় শিশুটির মা

প্রভাত রিপোর্ট / ৩৪০ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, মাগুরা : মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা ও মামলার বাদী। তিনি বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ হলেও অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো- এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কি না। এর আগে শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিন জনকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলো- শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও