• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

‘হেরা ফেরি ৩’–এ নেই বাবুভাইয়া, সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

প্রভাত রিপোর্ট / ৩৬০ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত বিনোদন : নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম—রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর।
তাই ‘হেরা ফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবুভাইয়া’। অভিনেতা পরেশ রাওয়াল জানালেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন না।
এক সাক্ষাৎকারে পরেশ স্পষ্ট করেছেন, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই সিদ্ধান্ত। কী সেই মতভেদ, তা না খুললেও ভক্তদের জন্য এই খবর একরকম হৃদয়ভাঙা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।
কারণ রাজু ও শ্যামের মধ্যে যিনি ভারসাম্য রাখতেন, হাসির গতি নির্ধারণ করতেন—তিনি বাবুভাইয়া। তার উপস্থিতি ছাড়া ‘হেরা ফেরি’-র ঘর যেন অসম্পূর্ণ। এখন প্রশ্ন উঠছে, কে হবেন বাবুভাইয়ার জায়গায়? আদৌ কি কারও পক্ষে সম্ভব সেই ছায়ামূর্তিকে পূর্ণতা দেওয়া? অনেক অনুরাগী চাইছেন, মতভেদের বরফ গলে যাক। ফ্র্যাঞ্চাইজি ফিরে পাক তার মূল তিন মুখকেই।
প্রসঙ্গত, ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ বক্স অফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরাফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব। তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত সিনেমা, গল্প বা কাস্টিং নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও