• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

এক ঝাড়ফুঁকেই দুই সিনেমা হিট শাহরুখের

প্রভাত রিপোর্ট / ১০৯ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ২০১৭ সালে ‘জব হ্যারি মেট সজল’ ও ২০১৮ সালে ‘জিরো’- বলিউডের এ দু’টি ছবি পরপর ব্যর্থ হয় বক্স অফিসে। তারপর পর্দার আড়ালেই চলে যান শাহরুখ, সরে দাঁড়ান অভিনয় থেকে। করোনাকালের পর মনে করলেন, এবার তার পর্দায় ফেরা উচিৎ। কিন্তু, অতীতের ব্যর্থতা যে বলিউড বাদশাহকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল। এরপর এক ঘনিষ্ঠ বন্ধু তথা গুরুর শরণাপন্ন হোন, আর এক তুড়িতেই পান সফলতা! পাঁচ বছরের পর ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার এ দুটি ছবি দিয়ে প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। ছবি দুটি ব্যবসা করে ২০০০ কোটিরও বেশি। কিন্তু এই রূপান্তরের নেপথ্যে রয়েছে শাহরুখের এক বিশেষ হাত! বিষয়টি খুলে বললে, ঘনিষ্ঠ এক গুরুকে দিয়ে নিজের সিনেমার ভাগ্য বদল করাতে চেয়েছিলেন শাহরুখ। সে অনুযায়ী এগিয়েও যান। তবে হতাশ হয়ে ফেরেননি, দেখেছেন সফলতা।
শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, যিনি বলিউডে সিনেমার কাজের পাশাপাশি কিছু টোটকা দিতেও জানেন। তার নাম আনন্দ পণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন ঘনিষ্ঠ হই, তখন আমি ওকে শক্তি-ভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্র (ঝাড়ফুঁক) এর বিষয়ে গাইড করতে শুরু করি। আমরা ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম, এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে। ও এতটাই বিনয়ী যে, এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছে। এই বক্তব্যের সঙ্গে মিলে যায় ২০২৩ সালে আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, ‘ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো ছবি ফ্লপ করে, তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয়, আর পরের ছবিটা হিট হয়ে যায়!’
২০২৩ সালে শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি মুক্তি পায়, যা যদিও মিশ্র প্রতিক্রিয়া পেল, কিন্তু বিশ্বজুড়ে ৪৭০ কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর ফের নিজের ‘সিংহাসন’ ফিরে পান বাদশা। এখন বলিউডের নজর তার পরবর্তী ছবি ‘কিং’-এর দিকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও