• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বলিউডে ছবি বানানোর ইচ্ছাপ্রকাশ করলেন টম ক্রুজ

প্রভাত রিপোর্ট / ১৯৫ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডে ছবি বানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন হলিউড অভিনেতা ও নির্মাতা টম ক্রুজ। শুধু তাই নয় ভারতীয় ভক্তদের উদ্দেশ অভিনেতা হিন্দিতে কথা বলে ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তার নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। টম বলেন, ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।
২০১১ সালে ভারতে মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল ছবির প্রচারে ভারতে এসেছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা। তিনি বলেন, ‘এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বাইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।’ আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছেপ্রকাশ করেন অভিনেতা। শুধু তাই নয়, ‘মশালা’ বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ।’
বলিউড বন্দনা করে টম বলেন, ‘হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে।’ আর সেই ভালোলাগাকেই এবার বাস্তবায়ন করতে চাইছেন টম ক্রুজ। হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম?’
উল্লেখ্য, শনিবার ভারতে মুক্তি পেল টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এটি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের আট নম্বর ফ্র্যাঞ্চাইজি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও