• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রভাত রিপোর্ট / ১৬৫ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : লালমনিরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী। লালমনিরহাট সদর হাসাপাতাল সম্পর্কে দুদকের কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল।
দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী অভিযান কালে হাসপাতালের রোগীদের খাবার,স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। হাসপাতালটিতে খাবার পরিমান ৯০ গ্রাম এর বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম সরবরাহ ঔষধ সরবরাহে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।
এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোকাদ্দেম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামিরা উপস্থিত ছিলেন। সহকারী উপপরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আজকের অভিযানের পুরো প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব, কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও