• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

অবশেষে বার্সেলোনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন নতুন মেসি ইয়ামাল

প্রভাত রিপোর্ট / ৩৮৫ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর সবার চোখ ছিল দলটির ১০ নম্বর জার্সির দিকে। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত এই জার্সি পরে একের পর এক ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যান মেসি। ফলে এমন আইকনিক জার্সির চাপ নেওয়াটা মোটেই সহজ ছিল না। পাশাপাশি মেসির আগেও এই জার্সি যাঁদের গায়ে উঠেছে, তাঁদের অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। মেসির আগে বার্সার ১০ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর গায়ে। এর আগে এই জার্সি পরতেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং তাঁর আগে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। সেই ধারাতেই মেসির গায়ে এই জার্সি ছিল ১৩ বছরের মতো। ফলে মেসি ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল এই জার্সির দিকে।
শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে এই জার্সি দেওয়া হয় সম্ভাবনাময় তারকা আনসু ফাতিকে। সে সময় মেসির বিকল্প হিসেবে তাঁকেই বিবেচনা করা হচ্ছিল। বল পায়ে মাঠে নেমে নিজের ঝলকও দেখাতে শুরু করেছিলেন। কিন্তু ১০ নম্বর জার্সির চাপে কি না কে জানে, একপর্যায়ে ভেঙে পড়লেন ফাতি।
একের পর এক চোট তাঁকে বার্সায় থিতু হতে দিল না। মাঝে ব্রাইটনে গিয়ে ধারেও খেলেছেন। এখন অবশ্য বার্সেলোনাতেই আছেন। শেষ হতে যাওয়া মৌসুমে সব মিলিয়ে খেলেছেন ১১ ম্যাচ; ১০ নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়ের জন্য যা বেমানানই বটে। তবে ফাতি–যুগ পেরিয়ে ১০ নম্বর জার্সি নাকি খুঁজে পেতে যাচ্ছে ‘নতুন মেসি’কে। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মৌসুম থেকে ১০ নম্বর জার্সি পরবেন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই অসামান্য সব অর্জনের সাক্ষী হয়েছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সার হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার লিগ, কোপা দেল রে ও লা লিগা শিরোপা। দলের এই অর্জনে ব্যক্তিগতভাবে ইয়ামালের ভূমিকা ছিল অসামান্য। চলতি মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। অনেকের কাছে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, পাশাপাশি আছেন সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের তালিকাতেও। মেসির বিদায়ের পর এত দিন হয়তো এমন কাউকেই খুঁজছিল ১০ নম্বর জার্সিটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও