• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের

ইশরাককে মেয়র ঘোষণা না দিলে সব সেবা বন্ধের হুমকি কর্মচারীদের

প্রভাত রিপোর্ট / ৯৯ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট : বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার (২০ মে) বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান।
তিনি বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবো। একই সঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।
এসময় কর্মসূচি ঘোষণার মঞ্চে এ আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এসময় ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবাসহ (সড়কবাতি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও