• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

ধর্ষণ মামলায় কারাগারে নোবেল

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট : অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা ডেমরা থানার মামলায় গ্রেফতার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মো. জসিম জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ দিন নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে ডেমরার সারুলিয়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
গত রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ ও ধর্ষণ করেছেন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছেন। ২০২৩ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন নোবেল। সেবার প্রতারণার অভিযোগে এক মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উল্লেখ্য, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও