• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

সেন্ট্রাল রোডের ভূতের গলিতে বিএনপি কর্মী মুন্নাকে কোপানোর ঘটনায় থানায় মামলা

প্রভাত রিপোর্ট / ২১৪ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত রোববার (১৮ মে) রাতের ওই ঘটনায় গুরুতর আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। সোমবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মুন্নার ছোট বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনী।
নিউমার্কেট থানাপুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাইফ হোসেন মুন্না নিউমার্কেট থানার ১০ নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে। মুন্না বিএনপির কর্মী।
মামলার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক ঢাকা পোস্টকে বলেন, মুন্নার ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডের সুমাইয়া হোটেলের সামনে পাকা রাস্তার ওপর। এ ঘটনায় সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সার্বক্ষণিক স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন। মামলায় বাদী অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আসামিরা আত্মগোপন রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর সাইফ হোসেন মুন্নার গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুজন। আরেকটি মোটরসাইকেলে সেখানে হাজির হন আরেকজন। এ সময় মুন্নাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন এক হামলাকারী। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করেন। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে অন্যরা মুন্নাকে ধরে মারধর করেন।
‎‎জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে হাত ও পায়ে জখম হয়েছেন মুন্না। তার শরীরে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও