• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
অনুভব সিনহার নতুন ছবি ‘আশশি’-তে তাপসী পান্নু নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’ অ্যাভাটার ফোর, অনেকটাই সম্ভাবনা আছে – জেমস ক্যামেরন ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’,অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

কাল সাকিব–মিরাজদের পিএসএল প্লে–অফে প্রতিপক্ষ কারা

প্রভাত রিপোর্ট / ১৮৭ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন শেষের পথে। গ্রুপ পর্বের আর কোনো ম্যাচ বাকি নেই। নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দল। এই চার দলের একটি লাহোর কালান্দার্স। যে দলে খেলেছেন রিশাদ হোসেন। পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, যোগ দেবেন মেহেদী হাসান মিরাজও। স্বাভাবিকভাবেই লাহোর কালান্দার্সকে নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশি। এখন সমর্থকদের মনে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে, প্লে–অফে লাহোরের প্রতিপক্ষ কারা।
শেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলবে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে। করাচি পয়েন্ট তালিকার তিনে ও লাহোর চারে থেকে লিগ পর্ব শেষ করেছে। তাই প্লে–অফে এই দুই দলের লড়াইয়ের নাম হবে এলিমিনেটর। অর্থাৎ যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যে দল জিতবে, সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে।
ম্যাচটি হবে আগামীকাল বৃহস্পতিবার। করাচিতেই খেলার কথা ছিল আরেক বাংলাদেশি লিটন দাসের। চোটে পড়ে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে না পড়লে হতে পারে এই ম্যাচেই সাকিব–মিরাজের মুখোমুখি হতেন লিটন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও