• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

মোদির ছবি সম্বলিত নেকলেস পরে কানে অভিনেত্রী রুচি

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত বিনোদন: কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউড তারকারা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী রুচি গুজ্জর। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে। রুচি গুজ্জর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
সোনালি রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে। পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।
কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’ তার কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলাম। কান-এ রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেয়া একটি বার্তা।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও